,

ভাই বোনকে গলা কেটে হত্যার  ঘটনায় মামা বাদল আটক

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আপন ভাই বোনকে হত্যার ঘটনায় তাদের মামা বাদল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। ঢাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার সলিমাবাদ গ্রামের প্রবাসী কামাল মিয়ার পুত্র কামরুল হাসান ও কন্যা শিফা আক্তারকে ঘরের ভেতর গলা কেটে হত্যা করা হয়। ওই দিন নিহতদের মামা বাদল মিয়া ওই বাড়িতে অবস্থান করছিল। হত্যাকাণ্ডের পর সে পালিয়ে যায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী নিহত ভাই-বোনের মামা বাদল মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে বাদল মিয়াকে আটক করা হয়েছে। তাকে ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামের সৌদি প্রবাসী কামাল হোসেনের ছেলে কামরুল হাসান ২৪ আগস্ট বিকেল চারটা থেকে নিখোঁজ হয়। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করতে থাকেন। সন্ধ্যার পর কামরুলের বোন শিফা আক্তারও নিখোঁজ হয়। পরে রাত আটটার দিকে মা হাসিনা বেগম নিজের বাড়ির পৃথক দু’টি কক্ষের খাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ পরে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য