,

রিপাবলিকান কনভেনশনের দ্বিতীয় দিনের প্রধান বক্তা মেলানিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনের দ্বিতীয় দিনের প্রধান বক্তা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এই কনভেনশনে তিনি ভাষণ দেবেন। খবর বিবিসির।

এ দিন আরও বক্তৃতা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও পার্টির গুরুত্বপূর্ণ নেতা মাইক পম্পেও, সিনেটর রান্ড পল, আইওয়া অঙ্গরাজ্যের গভর্নর কিম রেইনল্ড্স এবং ডোনাল্ড ট্রাম্পের দুই সন্তান এরিক ট্রাম্প ও টিফানি ট্রাম্প।

সম্মেলনের সমাপনী দিন বৃহস্পতিবার ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প।

কনভেনশনের প্রথম দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দল থেকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হয়। তিনি ৩ নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের বিপক্ষে এবারও লড়বেন। ডোনাল্ড ট্রাম্প তার সংক্ষিপ্ত বক্তৃতায় ডেমোক্র্যাটদের বিপক্ষে ভোট চুরির আশংকা প্রকাশ করেন। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এবারের জরিপগুলো বলছে ডেমোক্র্যাটদের তুলনায় পিছিয়ে আছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটা কঠিনই বটে। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার দায় প্রেসিডেন্টকে দিচ্ছেন মার্কিন জনগণ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য