,

লেবাননে হিজবুল্লাহর চৌকিতে বিমান হামলা ইসরাইলির

news-image

অনলাইন ডেস্ক : লেবাননের শিয়াগোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি সীমান্ত চৌকিতে বুধবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

এর আগে লেবানন থেকে ইসরাইলি সেনাদের দিকে গুলি করার অভিযোগ করা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

লেবাননের ভূখণ্ড থেকে ওই গুলিবর্ষণের ঘটনায় কোনো ইসরাইলি সেনা আঘাত পায়নি। এই গুলিবর্ষণের জবাবে ইসরাইলি সেনারা ইলুমিনেশন ফ্লেয়ার, স্মোক শেল ও পাল্টা গুলিবর্ষণ করে বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী।

দখলদার দেশটির সেনাবাহিনী জানায়, গুলিবর্ষণের জবাবে রাতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অ্যাটাক হেলিকপ্টারগুলো ও বিমান সীমান্ত এলাকায় হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্টগুলোতে আঘাত হেনেছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাসহ এক দল ইসরাইলি প্রতিনিধি সোমবার সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের পর তা আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে আলোচনা করতেই তাদের এই সফর।

গত ১৩ আগস্ট মার্কিন মধ্যস্থতায় অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্থাপনের ঘোষণার পর এই প্রথম ত্রিদেশীয় কোনো বৈঠক হতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

এতে দূতাবাস খোলা, বাণিজ্য ও ভ্রমণের মতো বিষয়আশয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রেইন ও মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন উপদেষ্টা অ্যাভি বারকোইটজসহ অন্যান্য কর্মকর্তা ইসরাইলি প্রতিনিধিদলের সঙ্গে ভ্রমণে থাকবেন।

সফরে দখলদার দেশটির প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন মেইর বিন-শাব্বাট। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় এসব তথ্য দিয়েছেন।

কুশনার, ও’ব্রেইন ও বারকোইটজের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে এক সিনিয়র কর্মকর্তা। সফরকারী দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রিয়ান হুকেরও থাকার কথা রয়েছে।

তেলআবিব থেকে একটি ইসরাইলি বিমানযোগে মার্কিন ও ইসরাইলের কর্মকর্তারা আবুধাবিতে যাবেন। দুই দেশের মধ্যে যেটি হবে প্রথম কোনো বাণিজ্যিক বিমানের ভ্রমণ।

বিমান, বাণিজ্য, পর্যটন, আর্থিক, স্বাস্থ্য, জ্বালানি ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের সহযোগিতা নিয়েও ব্যাপক আলোচনা হবে বলে জানা গেছে।

নেতানিয়াহু বলেন, এটি এক ঐতিহাসিক চুক্তি। এ অঞ্চলের অন্যান্য দেশও আমাদের শান্তির দলের যোগ দেবেন বলে আশা করছি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো