,

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নীতিমালা চূড়ান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া এ বছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্ব স্ব স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবনায় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন সাংবাদিকদের বলেন, আমরা পিইসি প্রস্তাবের সার সংক্ষেপ পাঠিয়েছিলাম; তাতে সম্মতি পাওয়া গেছে। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত সপ্তাহে পিইসি ও ইইসি পরীক্ষা বাতিলে সারসংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মতি দিয়ে সেটি আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে চলতি বছরের পহেলা এপ্রিল থেকে সারা দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা। অংশ নেয়ার কথা প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর। এদিকে আগামী পহেলা নভেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা। যেখানে প্রায় ২৭ লাখ পরীক্ষার্থী অংশ নেবে। কিন্তু করোনা মহামারিতে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সব পরীক্ষার সময়সূচী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছিলেন, দু সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ২৫ আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা