সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের কিমের মৃত্যু গুঞ্জন

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে আবার ছড়িয়ে পড়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের মৃত্যু গুঞ্জন। এই ‘লৌহ মানব’ নাকি আর বেঁচে নেই। অবশ্য এসব খবর বিশ্বাস না করার জন্য আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাবেক এক মন্ত্রী কোরিয়া হেরাল্ডকে বলেন, চীনের অজ্ঞাত একটি সূত্র তাকে জানিয়েছে কিম ‘কোমায় আছে’। তবে তার এখনো মৃত্যু হয়নি।

ওই সংবাদ প্রকাশিত হওয়ার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ৩৬ বছর বয়সী কিম ‘মারা গেছে’ অথবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই গুঞ্জন নিয়ে খবর প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যের মিরর ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পোস্টেও।

সম্প্রতি বোন কিম ইয়ো জংয়ের হাতে বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বাড়তি দায়িত্ব দেওয়ার কারণে কিমের এবারের মৃত্যুর গুঞ্জন বেশি জোরালো হয়েছে।

তবে বরাবরের মতোই এবারও কিমের এসব মৃত্যু সংবাদ গুজব বলে উড়িয়ে দিচ্ছেন উত্তর কোরিয়া নিয়ে বিশ্লেষক, গবেষকেরা। উত্তর কোরিয়া সম্পর্কিত বিশেষজ্ঞ বিবিসি মনিটরিংয়ের গবেষক অ্যালিস্টার কোলম্যানও তাই মনে করে করেন।

টুইটারে তিনি লিখেছেন- “দক্ষিণ কোরিয়া সরকারের সাবেক কর্মকর্তা চীনের অজ্ঞাত এক সূত্রের বরাত দিয়ে এমনটা বলেছেন।…আমার যুক্তি মিলছে না।”

কিমের মৃত্যুর এসব খবরকে ‘গতানুগতিক গুজব’ বলে উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়ার ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ডেলুরি। এসব সংবাদের কোনো ভিত্তি নেই মনে করেন তিনি।

উত্তর কোরিয়া বিষয়ক বিশ্লেষক ও মন্টেরেরির ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পূর্ব এশিয়া ননপ্রলিফারেশন প্রোগ্রামের পরিচালক জেফরে লুইস টুইটারে লিখেছেন- “গত ৩০ দিনে দশবার তিনি (কিম) সংবাদমাধ্যমের সামনে এসেছেন। সবশেষ সংবাদমাধ্যমে আসেন ১৯ আগস্ট।”

করোনাভাইরাস মহামারির শুরুর দিকেও কিমের মৃত্যু নিয়ে নিয়ে বিশ্ব সংবাদমাধ্যমে গুঞ্জন ছাড়ায়। কিন্তু এসব গুঞ্জন ব্যর্থ করে দিয়ে সংবাদমাধ্যমে হাজির জন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী