,

ফলোআপ : বাঞ্ছারামপুরে ভাইবোন হত্যা,মামাকে খুজছে পুলিশ

news-image
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর  : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গলাকেটে ভাই-বোনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাদের মামা বাদল মিয়াকে খুঁজছে পুলিশ।

মঙ্গলবার বাঞ্ছারামপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার মূল সন্দেহভাজন নিহতদের মামা বাদল মিয়াকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।জানা গেছে, এ ঘটনায় পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের বাবা কামাল হোসেন ও মা হাসিনা বেগম ও প্রতিবেশী ফালু শাহ ওরফে গামছা শাহকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মকবুল হোসেন জানান, ঘটনার পর থেকে মামা বাদল মিয়া নিখোঁজ রয়েছেন। তাকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। তাকে আটক করার পর। মূল বিষয় আমরা জানতে পারব। জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের বাবা-মা ও এক প্রতিবেশীকে থানায় আনা হয়েছে। তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার বিকেল ৪টা থেকে নিখোঁজ হয় সলিমাবাদ গ্রামের প্রবাসী কামাল মিয়ার ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র কামরুল হাসান। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করে। সন্ধ্যার পর কামরুলের বোন অষ্টম শ্রেণি পড়ুয়া শিফা আক্তারও নিখোঁজ হয়। পরে রাত ৮টার দিকে তাদের মা হাসিনা বেগম নিজের বাড়ির পৃথক দু’টি কক্ষের খাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাদের লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য