,

বিরতি শেষে ফিরলেন মেহজাবীন

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদের আগে টানা কাজে বেশ ব্যস্ত সময় পার করেছেন ছোট পর্দার ‘সুপারস্টার’ মেহজাবীন চৌধুরী। তাই ঈদের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এরমধ্যে কাজে ফিরতে দেখা যায়নি তাকে। এরইমধ্যে ঈদের আমেজ শেষ করে পরদিন থেকে অনেকেই কাজে ফিরেছেন। কিন্তু নাটকের মধ্যমণি বলা হয় যাদেরকে তারা সম্প্রতিই কাজে যোগ দিচ্ছেন। ঈদের বিরতি শেষে অবশেষে শুটিংয়ে অংশ নিলেন এই নাট্যতারকা।

রোববার একটি নাটকে অংশ নেওয়ার মধ্য দিয়ে কাজে ফিরলেন মেহজাবীন। ‘আবার ভালোবাসার সাধ জাগে’ শিরোনামের এই নাটক দিয়ে ফিরলেন তিনি। আজ দ্বিতীয় দিনের শুটিং করছেন। তুহিন হোসেন পরিচালিত এই নাটকটিতে মেহজাবীনের সঙ্গে জুটি বেঁধেছেন আফরান নিশো।

মেহাজাবীন বলেন, ঈদের পরপরই কাজে ফিরতে চাইনি। পরিবারের সঙ্গে একটা আনন্দঘন সময় পার করেছি। একটু সময় নিতে চেয়েছিলাম। যার কারণে এই কিছুদিন কাজ করিনি। তবে এখন কাজে ফিরলেও সতর্কতা মেনেই কাজ করছি। আর একটু গ্যাপ দিয়ে কাজ করবো এখন। একেবারে টানা কাজ করতে চাইনা।

৩৬০ প্রযোজিত এই নাটকটি খুব শিগগিরই ইউটিউবে প্রচারিত হবে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য