,

নির্যাতিতা সেই মা-মেয়ের পাশে মানবাধিকার কমিশন

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়ায় চোর অপবাদে মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে প্রকাশ্য সড়কে ঘোরানোর ঘটনায় ভুক্তভোগী মা-মেয়ের পক্ষে মামলা লড়বে জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

কমিশন জানায়, গত ২৩ আগস্ট গণমাধ্যমে প্রকাশিত ‘চোর অপবাদে মা- মেয়েকে রশি দিয়ে বেঁধে ঘোরানো হয় প্রকাশ্য সড়কে’- শীর্ষক সংবাদের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়।

এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি বলেন, এই ঘটনায় ভুক্তভোগী মা- মেয়ের মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হয়েছে। তিনি মনে করেন, এতে শুধু দুজন নারীর অপমান হয়েছে এমন নয়, এতে গোটা মানবজাতির অবমাননা হয়েছে। কোনো মানুষকে এভাবে প্রকাশ্যে ঘোরানোর এখতিয়ার কাউকে দেয়া হয়নি। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কোনো অপরাধ সংঘটিত হলে আদালতের মাধ্যমে বিচার সম্পন্ন হবে। যারা এঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এজন্য গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ার পরেই ২৩ আগস্ট ঘটনার বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে দ্রুততার সাথে কমিশনকে অবহিত করার জন্য পুলিশ সুপার, কক্সবাজার বরাবর কমিশন থেকে পত্র পাঠানো হয়।

পাশাপাশি, ভুক্তভোগী মা-মেয়ের পক্ষে মামলা লড়ার জন্য কমিশনের প্যানেল আইনজীবী আ. জ. ম. মাইনুদ্দিনকে নিয়োগ দেয় কমিশন। তিনি তাদের জামিনের ব্যবস্থা করেছেন। তাদের প্রতি যে বর্বর আচরণ করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কমিশনের আইনজীবীকে নির্দেশনা দেয়া হয়েছে। সর্বোপরি, এই ঘটনায় অসহায় এই দুই নারীর পাশে থাকবে কমিশন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য