,

সমালোচনার মুখে এভ্রিল

news-image

বিনোদন প্রতিবেদক : সুইম স্যুট পরে তোলা একটি ছবি এভ্রিল তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন। এই ছবিটি তার ইনস্টাগ্রামের প্রোফাইলেও ব্যবহার করেছেন তিনি।

ছবিতে দেখা যায়- তিনি পরনে হলুদ, সাদা-লালসহ ৬ রঙের স্টেপের সুইম স্যুট পরে কোনো একটি রিসোর্টের কাঠের বেঞ্চে বসে আছেন। তার সামনেই সবুজে ঘেরা। পায়ের কাছে ফুটে আছে নয়নতারা ফুল। এমনই একটি ছবি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই মডেল।

ছবিটি পোস্ট করার পর তার ছবিতে লাইক কমেন্টে ভেসে গেছে। ইতিবাচক মন্তব্য যেমন পড়েছে তেমনি নেতিবাচক মন্তব্য করছেন নেটিজনরা।

এভ্রিল এবারই প্রথম সমালোচনায় পড়েননি। এর আগেও ইনস্টাগ্রামে আবেদনময়ী একটি ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন। সেই ভিডিওতে খোলামেলা পোশাক পরে ইংরেজি একটি গানের তালে নেচেছেন তিনি।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন জান্নাতুল নাঈম এভ্রিল। এ প্রতিযোগিতায় তথ্য গোপনের অভিযোগে বিজয়ীর মুকুট হারান তিনি। এরপর নানা বিতর্কের জন্ম দিয়েছিলেন।

এদিকে দীর্ঘদিন শুটিংয়ের বাইরে থাকার পর জুন মাসের মাঝামাঝি সময়ে শুটিংয়ে ফেরেন এভ্রিল। ‘জিম জসিম’ নামে এ নাটকের শুটিং শুরু করছেন তিনি। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীম জামান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য