,

মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ ভাইকে হত্যা

news-image

নিউজ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে ২ ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতরা হলেন- শামীম (২৬), রাকিব (১৬)।

সোমবার সকাল ৭টার দিকে হাওলি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাওলি গ্রামে একটি বিলে মাছ ধরতে যান শামীম ও রকিব। একই জায়গায় মাছ ধরতে যান ওই গ্রামের জামাল ও আফজাল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়ে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে শামীম ও রকিবসহ ১০ জন আহত হন। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ২ ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য