,

আশুগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও  সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

news-image
গোলাম সারোয়ার,আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে “বৈদেশিক
কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার ও প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে  আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও ফিরোজ মিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আহম্মদ উল্লাহ খন্দকার প্রমুখ।
সেমিনার সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মিজি।
সেমিনারে বিষয় ভিত্তিক বক্তব্য  উপস্থাপন করেন, কর্মসংস্থান অফিসের প্রশিক্ষক (ইলেকট্রিক বিভাগ) মাহমুদা আক্তার ও প্রশিক্ষক (কম্পিউটার বিভাগ) মোঃ শাহজাহান প্রমুখ।
সেমিনারে সাংবাদিক, জনপ্রতিনিধি,  সরকারি কর্মকর্তাবৃন্দ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন পেশার ৭০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য