,

ধান-চাল সংগ্রহে ব্রাহ্মণবাড়িয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধান-চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা রয়েছে। সরকারি ভাবে গত ৭ মে থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে চলতি মাসের ৩১ আগস্ট শেষ হবে। এখানে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলার হাওরাঞ্চলে উৎপাদিত ধান কৃষক ও ব্যবসায়ীরা নৌ-পথে আশুগঞ্জ মোকাম ঘাটে নিয়ে আসেন। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই সব ধান বেচা-কেনা। তবে এবার হাওর অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ ধান উৎপাদিত হয়েছে। মোকামেও বেচাকেনা ভাল হচ্ছে। তারপরও মিল মালিক চুক্তি অনুযায়ী এবার চাল দিতে পারছে না।
মিল মালিকরা দাবি করছেন,বাজারে ২৬ টাকার উপরে প্রতি কেজি ধান।  বর্তমানে ধানের বাজার অনুযায়ী চাল প্রতি কেজি এখন ৪২ টাকার উপরে। ফলে গুদামে ৩৬ টাকা কেজি চাল দেওয়া সম্ভব না। প্রতি কেজিতে কমপক্ষে ৬ টাকা উপরে লোকসান গুনতে হচ্ছে।
দেশের হাওর অঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামঘাটে ব্যাপক পরিমান ধান বেচা কেনা হয়। তারা বলছেন, ধানের বাজারের সাথে চালের বাজারের কোন মিল নেই। ফলে তারা এবার চুক্তি করেও সরকারি গুদামে ধান- চাল দিতে পারছেন না।
তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন চুক্তি মোতাবেক মিল গুলোকে চাল দিতে হবে। নতুবা শর্ত ভঙ্গ করলে মিলবে শাস্তি। এই সংক্রান্ত পরিপত্রও জারি করেছে খাদ্য অধিদপ্তর।
ব্রাহ্মণবাড়িয়া খাদ্য অধিদপ্তর তথ্য মোতাবেক জানা যায়, জেলায় বোরো ধান সংগ্রহ করা হবে ১৯,১৪৮ মে. টন। সংগ্রহ করা হয়েছে ১২,০১৯ মে. টন। আর চাল সংগ্রহ করা হবে ৪০,৯৯৫ মে. টন। সংগ্রহ করা হয়েছে ২৫,৭৫৩ মে. টন। আতপ চাল সংগ্রহ করা হবে ১৪,৩৭২ মে. টন। আর সংগ্রহ করা হয়েছে ১০,৭২১ মে. টন। সরকারি ভাবে ধানের মূল্য ২৬, আতপ চাল ৩৫, আর সিদ্ধ চাল ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সংগ্রহ অভিযান চলবে চলতি আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত। জেলা চাতাল কল মালিক সমিতির সভাপতি বাবুল আহম্মেদ জানান, এবার মিল মালিকদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এসময় তিনি প্রণোদনাসহ সময় বৃদ্ধি করার জন্য দাবি জানান।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী (২৪ আগষ্ট) সোমবার জানান, আমাদের ৬৪% মত লক্ষ্যমাএার পূরণ হয়েছে। চুক্তি মোতাবেক মিলগুলোকে চাল দিতে হবে। শর্ত ভঙ্গ করলে মিলবে শাস্তিমূলক ব্যবস্থা। প্রণোদনার বিষয়টি আমার জানা নেই।সময় বৃদ্ধির বিষয়টি এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য