,

বিশ্বে সুস্থ এক কোটি ৬০ লাখের বেশি মানুষ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৬০ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সোমবার পর্যন্ত করোনায় আট লাখ ১২ হাজার ৪৮৭ জন রোগী মারা গেছেন।

আক্রান্ত হয়েছেন দুই কোটি ৩৫ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৬ লাখ ৯০ হাজার ১৩ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৫১৪ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৬০ লাখ ৮০ হাজার ৪৮৫ জন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগ থেকে সেরে উঠেছেন ৩১ লাখ ৬৭ হাজার ৬৩ জন, ব্রাজিলে ২৭ লাখ ৯ হাজার ৬৩৮, ভারতে ২৩ লাখ ৩৬ হাজার ৭৯৬, রাশিয়ায় সাত লাখ ৭০ হাজার ৬৩৯, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ছয় হাজার ৪৭০, পেরুতে তিন লাখ ৯৯ হাজার ৩৫৭, মেক্সিকোতে তিন লাখ ৮৩ হাজার ৮৭২, চিলিতে তিন লাখ ৭১ হাজার ১৭৯ জন।

ইরানে তিন লাখ ৯ হাজার ৪৬৪ জন, পাকিস্তানে দুই লাখ ৭৫ হাজার ৮৩৬, সৌদি আরবে দুই লাখ ৮০ হাজার ১৪৩, তুরস্কে দুই লাখ ৩৭ হাজার ১৬৫, ইতালিতে দুই লাখ পাঁচ হাজার ৪৭০, জার্মানিতে দুই লাখ ৯ হাজার ৬০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন সুস্থ হয়েছেন।

কাতারে এক লাখ ১৩ হাজার ৮০৮ জন, কানাডায় এক লাখ ১১ হাজার ১১২, ফ্রান্সে ৮৪ হাজার ৯৭৩, চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৯২৫, ওমানে ৭৮ হাজার ৩৮৬ সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়া কুয়েতে ৭২ হাজার ৩০৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ৪৮৮, সিঙ্গাপুরে ৫৪ হাজার ১৬৪, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ২১৯, অস্ট্রেলিয়ায় ১৯ হাজার ২৩৩ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৫৯ এবং এবং বাংলাদেশে এক লাখ ৭৯ হাজার ৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য