,

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে বিট পুলিশিং কার্যক্রম জোরদারের বিকল্প নেই : রংপুরের এসপি

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারন মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে পুলিশ এবং জনগনের মাঝে সম্পর্কে সেতু বন্ধন দ্বারা সমাজ থেকে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে আগের চেয়ে আরও বেগবান হয়ে কাজ করতে হবে। নির্ধারিত বিট এরিয়ায় কোন প্রকার শৃঙ্খলার অবনতি না হয় এবং ভ্ক্তুভোগীরা যেন পরিপূর্ণ সেবা পেতে পারে সে বিষয়ে আন্তরিক হয়ে কাজ করতে হবে। রোববার পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে রংপুর জেলা পুলিশের বিট পুলিশিং কর্মশালা ও বিট রেজিস্ট্রার বিতরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি বিপ্লব বলেন, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে জনগণের করনীয় বিষয় নিয়ে উপস্থিতির সাথে মতবিনিময়ে জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরো জোড়দার করতে সংশ্লিষ্ট এলাকায় বিট পুলিশ অফিস নির্ধারণ ও জনগনের হাতে হাত মিলিয়ে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করার অঙ্গীকার করতে হবে।

তিনি আরো বলেন বলেন, উভয় থানা এলাকায় বিট পুলিশিং ব্যবস্থা জোড়দার করার জন্য বিট অফিসারদের প্রতি মনিটরিং বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন। সাধারন মানুষের দোরগোড়ায় আরও বেগবান হয়ে সেবাদান চলমান রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান একই সাথে কোন অফিসারের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পেলে ছাড় দেয়া হবেনা বলে জানান। থানা এলাকায় কোন প্রকার সম্পত্তি সংক্রান্ত অপরাধ বৃদ্ধি না পায় এবং কোথাও যেন কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড না ঘটে সেদিকে নজরদারী বাড়ানোসহ দৃশ্যমান পুলিশিং এর জন্য সকলকে জোর আহ্বান জানান।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আশরাফুল আলম পলাশ, সহকারি পুলিশ সুপার, (এসএএফ), রংপুরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি