,

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ৪৪ হাজার ডলার দিতে ট্রাম্পকে আদালতের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ৪৪ হাজার ডলার দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলা করেছিলেন ৪১ বছর বয়সী স্টর্মি। পরে সেই মামলা বাতিল করা হয়।

তবে বিচারের সময় স্টর্মির যে টাকা পয়সা খরচ হয়েছিল তা ট্রাম্পকে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক

ক্যালিফোর্নিয়ার আদালত স্টর্মিকে ৪৪ হাজার ডলার দেয়ার জন্য ট্রাম্পের প্রতি নির্দেশ দেয়।

পর্ন তারকার আইনজীবী আদালতের এই সিদ্ধান্তের কথা জানান। রায়ের পরে স্টর্মি টুইট করে লেখেন, আরও একটি জয়!

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার পরে স্টর্মির একটি বইও প্রকাশ পায়। যেখানে তিনি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে লেখেন।

ওই বইয়ে স্টর্মি দাবি করেন, ২০০৬ সালে তার সঙ্গে সম্পর্ক ছিল ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য তাকে টাকা দেওয়া হয়েছিল। তবে বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য