শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর ছবি-ভিডিও-তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা

news-image

শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুর নির্মাণ কাজ বা নির্মাণ এলাকার ছবি-ভিডিও বা কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করতে এ প্রকল্পে কর্মরতদের নির্দেশনা দিয়েছেন এ প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম।

শনিবার এ-সংক্রান্ত একটি চিঠি প্রকল্প সংশ্লিষ্ট শ্রমিক, ঠিকাদার, প্রকৌশলীসহ ৮ জায়গায় পাঠানো হয়।

ওই চিঠিতে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে, ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পদ্মা সেতু সংশ্লিষ্ট কোনো ভিডিও, ফটো বা এ-সম্পর্কিত বার্তা তারা শেয়ার করতে পারবেন না।

পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতু প্রকল্পে প্রকৌশলী, ঠিকাদারসহ অন্তত চার থেকে পাঁচ হাজার মানুষ কাজ করেন। সামনে জনবলের সংখ্যা সাত থেকে আট হাজার মানুষ হবে।

সবাই ঢালাওভাবে তথ্য ও ছবি শেয়ার করলে বিভ্রান্তিকর ভুল তথ্য বা গুজব ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে।

তিনি বলেন, এখন হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীদের সবাই তো আর পদ্মা সেতুর অগ্রগতির কথা বা প্রকল্পের তথ্যের কথা জানাতে পারে না। সবাই তো বলতে পারে না যে কয়টি স্প্যান বসানো হয়েছে। সবাই যার যার আইডি থেকে যা ইচ্ছা শেয়ার দেবে তা তো হতে পারে না। এখন থেকে নির্দিষ্ট কয়েকজনই এ বিষয়ে তথ্য দেবেন।

তিনি জানান, তবে কাজের প্রয়োজনে পদ্মা সেতুর কোনো তথ্য বা ছবি শেয়ারের প্রয়োজন হলে সেটা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ইমেইলে ও ক্ষুদে-বার্তায় পাঠানো হবে।

এখন থেকে প্রকল্প পরিচালক ও প্রকল্পের জন সংযোগ কর্মকর্তারা তথ্য শেয়ার করবেন বলে জানান শফিকুল ইসলাম।

তিনি জানান, গণমাধ্যম কর্মীরা যথাযথ অনুমোদন নিয়ে ছবি ও তথ্য সংগ্রহ করে এবং তার সঙ্গে কিংবা জনসংযোগ কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে সংবাদ প্রচার করতে পারবেন।

পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকেৌশলী হুমায়ূন কবির রোববার দেশ রূপান্তরকে জানান, আমরা যারা প্রকৌশলী বা এখানে কর্মরত তারা ভিডিও, ছবি অথবা কোনো তথ্য ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে দিতে পারব না। তবে মেইলে দিতে পারবে।

তিনি জানান, ১৯ আগস্ট সেতু মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা আসে। যার প্রেক্ষিতে সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম শনিবার চিঠি দিয়ে সবাইকে জানিয়েছেন।

সম্প্রতি পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের অনেক জিনিস ভাঙনের কারণে তলিয়ে যায়, এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ