,

বিশ্বে করোনায় গড়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৯০০ জনের

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে করোনা মহামারীতে গড়ে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার ৯০০ জনের মৃত্যু হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

গত শুক্রবারের আগের দুই সপ্তাহে করোনায় মৃত্যুর পর্যালোচনা করে এমন সিদ্ধান্তে এসেছে সংস্থাটি।

অর্থাৎ প্রতি ঘণ্টায় ২৪৬ জন ও প্রতি ঘণ্টায় গড়ে এক ব্যক্তি মারা যাচ্ছেন এই অতিসংক্রামক ভাইরাসে।

শনিবার কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। আর প্রাণহানির নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। রোগটিতে মৃত্যুর হার স্থিতিশীল অবস্থায় আছে।

মৃত্যুর সংখ্যা সাত লাখ থেকে আট লাখে পৌঁছাতে সময় লেগেছে ১৭ দিন। ছয় লাখ থেকে সাত লাখে পৌঁছাতেও একই সময় নিয়েছে।

যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে রোববার। যা বিশ্বের মধ্যে সর্বাধিক। যদিও দেশটিতে সংক্রমণ জুলাই থেকে কমতির দিকে রয়েছে। তবুও সপ্তাহে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬০ হাজারের বেশি।

আমেরিকার কোনো কোনো অঞ্চলে নমুনা পরীক্ষার ২০ শতাংশই পজিটিভ আসছে। তারপরেও বিভিন্ন সরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য তাদের শ্রেণিকক্ষ খুলে দিয়েছে।

শিক্ষার্থীদের ক্লাসে স্বাগত জানানোর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সংক্রমণ বৃদ্ধির কারণে কোনো কোনো স্কুল কেবল অনলাইন শিক্ষাকে বেছে নিয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল দেশ ভারতে সোমবার করোনায় মৃত্যু অর্ধলাখ ছাড়িয়েছে। দেশটিতে প্রথম করোনা শনাক্তের পাঁচ মাসের মধ্যে এসব মানুষের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনা সংক্রমণ ২০ লাখ অতিক্রম করেছে। কিন্তু সেখানে মৃত্যুর হার অবশ্য কম, মাত্র এক দশমিক ৯ শতাংশ। যেখানে বিশ্বে গড় মৃত্যুর হার সাড়ে তিন শতাংশ।

বিশেষজ্ঞদের ধারণা, ভারতে সত্যিকার মৃত্যুর সংখ্যা প্রকাশ না করে কম করে দেখানো হচ্ছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার তিন শতাংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য