শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ‘নিষ্ঠুর, মিথ্যাবাদী’ বললেন নিজের বোনই

news-image

অনলাইন ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তার বোনের একটি গোপন অডিও রেকর্ডিং প্রকাশ্যে এসেছে। তাতে মার্কিন প্রেসিডেন্টকে ‘নিষ্ঠুর, মিথ্যাবাদী’ উল্লেখ করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি খবর।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট শনিবার রেকর্ডিংটি প্রকাশ্যে আনে। তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করতে শোনা যায় তার ছোট বোন ম্যারিয়ানে ট্রাম্প বেরিকে। তার মতে, ট্রাম্পের কোনো নীতিনৈতিকতা নেই। তাকে বিশ্বাস করা যায় না।

ট্রাম্প যখন নভেম্বরে আবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণায় ব্যস্ত সময় করছেন তখন তার খুব নিকট আত্মীয়র তরফ থেকে নেতিবাচক অডিও রেকর্ডিংটি প্রকাশ্যে আসলো।

প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিরও কঠোর সমালোচনা করেছেন ম্যারিয়ানে ট্রাম্প। তার মতে, এই নীতি বাচ্চাদের তাদের বাবা-মা থেকে আলাদা করে দেবে।

“নিজের মতো করে তিনি (ট্রাম্প) সব করতে চান। তার নীতি নৈতিকতা বলতে কিছুই নেই। তার টুইটগুলো খেদ এবং মিথ্যায় ভরা, ও মাই গড।”

অভিবাসন নীতি প্রসঙ্গে রেকর্ডিংয়ের একপর্যায়ে ম্যারিয়ানে বলেন, “এটা পুরোপুরি কপটতা। এটা কপটতা এবং নিষ্ঠুরতা। ডোনাল্ড নিষ্ঠুর।”

গোপন রেকর্ডিংটি ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প কর্তৃক করা হয়েছে বলে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে।

গত মাসে ম্যারি চাচা ট্রাম্পের সমালোচনা করে একটি আত্মজীবনী বই প্রকাশ করেন। স্মৃতিকথা বিষয়ক বইটির নাম ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাও মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’। কিভাবে ট্রাম্প পরিবার থেকে বিভাবে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষটি গড়ে উঠেছে বইটিতে তা উঠে এসেছে।

বইটি প্রকাশিত হওয়ার প্রথম দিনই বিক্রি হয় প্রায় ১০ লাখ কপি। বইটি প্রকাশ রোখার জন্য অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেননি সদ্য প্রয়াত ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প। এটিকে ‘মিথ্যাবাদিতার বই’ বলে উল্লেখ করেছিল হোয়াইট হাউস।

নিজের স্মৃতি কথায় ম্যারি উল্লেখ করেছেন ট্রাম্প চাচা জালিয়াতি করে কলেজে ভর্তি হয়েছিলেন। রেকর্ডিংয়ে ট্রাম্পের শিক্ষা জীবনের সেই বিব্রতকর ব্যাপারটিও উঠে এসেছে।

এ ব্যাপারে বেরিকে বলতে শোনা যায়- “কাউকে দিয়ে পরীক্ষাগুলো দেওয়ার ব্যবস্থা করতে পেরেছিল বলেই সে (ট্রাম্প) পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল।” বেরি জানান, ট্রাম্পের হয়ে পরীক্ষা দেওয়া লোকটির নামও মনে আছে তার।

তবে বিস্ফোরক এই রেকর্ডিং নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস থেকে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ