,

করোনায় আক্রান্ত এমপি মনসুর রহমান

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. মনসুর রহমান করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

শনিবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম।

জানা গেছে, হঠাৎ সর্দি-জ্বরসহ নানা উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন এমপি মনসুর রহমান। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এমপি মনসুর রহমান বর্তমানে উপসর্গ ছাড়া শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি রাজশাহী নগরীর কাজিহাটায় নিজ বাড়িতে অবস্থান করছেন।

এদিকে, সরকারি হিসাব অনুযায়ী, শনিবার সকাল নাগাদ দেশে করোনা শনাক্ত ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৯০৭ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য