,

দেশে করোনায় প্রাণ হারিয়েছে ৭২ চিকিৎসক

news-image

নিউজ ডেস্ক : মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশের ৭২ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। আর করোনার লক্ষণ বা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন চিকিৎসক।

শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ( বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল প্রথম মৃত্যুবরণ করেন সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। এরপর থেকে একে একে মৃত্যুবরণ করেন আরও ৭২ চিকিৎসক। সর্বশেষ গত ২০ আগস্ট রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. এবিএম সিদ্দিকুল ইসলাম।

এ ছাড়া আর করোনার লক্ষণ বা উপসর্গ নিয়ে আরও সাতজন চিকিৎসক মারা গেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য