,

তারা ধরছিলেন ড্রেনে ভেসে যাওয়া টাকা

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর নগরীর শিরোইল এলাকার রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনের একটি ড্রেনের কালো পানিতে কয়েকজন কিছু একটা ধরার চেষ্টা করছিলেন। তা দেখতে ভিড় করছিলেন অনেক মানুষ। পরে জানা গেলে ড্রেনে ভেসে যাচ্ছে পাঁচ টাকা থেকে শুরু করে ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট।

শনিবার দুপুরে দেখা গেছে, ড্রেনের কালো পানিতে নেমে কয়েকজন টাকা ধরছেন। ড্রেনটির পানি শিরোইল থেকে ভদ্রার দিকে দ্রুতগতিতে যাচ্ছে। সেই পানি থেকে কেউ এক হাজার টাকার নোট, কেউ ৫০০ টাকার নোট আবার কেউ ৫ টাকার নোটও তুলছেন। কেউ কেউ তুলছেন প্রাইজবন্ডও।

তারা জানান, পানিতে পুরাতন কিছু কাগজপত্র ভেসে যাচ্ছে। সেসব কাগজের ভেতর থেকে টাকার নোট পাওয়া যাচ্ছে। কাগজগুলো রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ের।

রঙমিস্ত্রি দিপু ড্রেনে এক হাজার টাকার একটি নোটসহ বেশ কিছু টাকা ধরেছেন। রিকশাচালক আলমগীর হোসেন পেয়েছেন ১০০ ও ৫০০ টাকার নোট।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ওই ড্রেন দিয়ে কোনো অফিসের পুরোনো কাগজপত্র ভেসে যাচ্ছে। তার সঙ্গে কিছু টাকা ভেসে যাবার খবর পেয়েছি। তবে সেটা খুব বেশি নয়।

রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক জানান, তাদের অফিসের পুরোনো কিছু কাগজপত্র ড্রেনে ফেলা হয়েছিল। সেসব কাগজপত্রের ভেতর কিছু টাকাও ছিল হয়তো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য