,

পাঁচ অনুপ্রবেশকারীকে সীমান্তে গুলি করে মারল বিএসএফ

news-image

ভারত-পাকিস্তান সীমান্ত পার করে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচজনকে গুলি করে মেরেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। পাঞ্জাব সীমান্তে ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোরে। ডাল বর্ডার আউটপোস্ট দিয়ে ওই অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল বলে দাবি করেছে বিএসএফ।

সন্দেহভাজন কয়েকজনকে অনুপ্রবেশ করতে দেখার পর গুলি চালায় বিএসএফ। ভোর ৪ টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। আর কেউ ওই দলে ছিল কি না, সে ব্যাপারে জানতে তল্লাশি চালাচ্ছে বিএসএফ।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের মরদেহের পাশ থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

বিএসএফ এক টুইটে জানিয়েছে, আজ শনিবার ভোরে সন্দেহভাজন কিছু লোককে ঘোরাফেরা করতে দেখে বিএসএফের ১০৩ নম্বর ব্যাটেলিয়ন। এরপর আত্মরক্ষার স্বার্থে গুলি চালায় জওয়ানরা। পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছে।

বিএসএফ’এর দাবি, রাইফেল নিয়ে লম্বা লম্বা ঘাসের আড়াল দিয়ে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তারা। গত এক দশকে এতজন অনুপ্রবেশকারীকে একসঙ্গে মারার ঘটনা ঘটেনি পাকিস্তান সীমান্তে।

সূত্র : দ্য উইক

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা