,

ভাস্কর মৃণাল হক আর নেই

news-image

না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমান ভাস্কর মৃণাল হক। শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

জানা গেছে, মৃণাল হক ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে সুগার লেভেল ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় অচেতন হয়ে পড়লে মৃণাল হককে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালে ভর্তি করার আগে প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসকরা জানান যে তিনি আগেই মারা গেছেন।উল্লেখ্য, মৃণাল হক রাজধানীর বলাকা, রাজসিক, কোতায়ালসহ বিভিন্ন ভাস্কর্যের জন্য পরিচিত৷

মৃণাল হক ১৯৫৮ সালের ৯ সেপ্টেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন। ১৯৮৪ সালে তিনি মাস্টার্স সম্পন্ন করেন।

১৯৯৫ সালে মৃণাল হক আমেরিকায় পাড়ি জমান এবং সেখানে তার প্রথম কাজ শুরু করেন। নিউইয়র্ক সিটিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে তার প্রথম প্রদর্শনী প্রদর্শিত হয়। তিনি নিউইয়র্কে এত বেশি কাজ করেন যে নিউইয়র্কের সরকারি টিভি চ্যানেলে তার একটি সাক্ষাৎকার ২৬ বার এবং সিএনএন চ্যানেলে ১৮ বার প্রচারিত হয়।

২০০২ সালে মৃণাল দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। একই বছর তিনি নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের বলাকা ভাস্কর্যটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য