,

প্রকাশ্যে এলো মহেশ-রিয়ার ব্যক্তিগত আলাপ

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার কারণ অনুসন্ধানের জন্য এখন পর্যন্ত প্রায় ৪০ জনকে জেরা করেছে মুম্বাই পুলিশ। এদের মধ্যে তার প্রেমিকা রিয়া চক্রবর্তী ছাড়াও রয়েছেন পরিচালক মহেশ ভাট, সঞ্জয়লীলা বানসালিসহ বলিউডের নামজাদা পরিচালক, প্রযোজক ও অভিনেতারা।

সুশান্তের আত্মহত্যার কারণ অনুসন্ধানের মধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে রিয়া ও মহেশ ভাটের হোয়াটসঅ্যাপ চ্যাট। আর এর মাধ্যমে কিছু তথ্য বেরিয়ে এসেছে।

গত ৮ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে চলে আসেন রিয়া চক্রবর্তী। ওই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে মহেশ ভাটের ফোনে ক্ষুদে বার্তা পাঠান রিয়া। মহেশও তার জবাব দেন। প্রায় আধ ঘণ্টা ধরে তাদের কথোপকথন চলে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াই প্রথমে মহেশ ভাটকে জানান তিনি ‘মুভ অন’ করে গিয়েছেন। তিনি লেখেন, ‘স্যার, দুঃখ জমা হৃদয় আর পরিতৃপ্তি নিয়ে আয়েশা (জলেবি ছবিতে রিয়ার নাম) বলছে, সে মুভ অন করে গিয়েছে। আমাদের ওই শেষ ফোনটি আমার কাছে ওয়েক আপ কল। আপনি আমার এঞ্জেল। তখনও ছিলেন আর এখনও।’

এর ঠিক ১২ মিনিট পর মহেশের ফোন থেকে রিয়ার ফোনে মেসেজ আসে। সেখানে তিনি রিয়াকে লেখেন, ‘আর পেছন ফিরে তাকিও না। যা হওয়ার তা হতে দাও। তোমার বাবাকে অনেক ভালবাসা। আজ তিনি নিশ্চয়ই খুব খুশি।’

মহেশ রিয়াকে এরপর তিন বার লেখেন, ‘তুমি আমার সন্তান।’ তবে এখানেই শেষ নয়, রিয়ার সাহসের জন্য তাকে ধন্যবাদও জানান মহেশ ভাট।

ম্যাসেজের জবাবে রিয়া লেখেন, ‘আমার ভাগ্যকে ধন্যবাদ, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। এত দিন আপনি আমাকে যা যা বলেছেন, তা আমার কানে প্রতি মুহূর্তে প্রতিধ্বনিত হয়। আপনার এই অপরিসীম ভালবাসা আমার জীবনে এক সুবিস্তৃত প্রভাব ফেলেছে। আবারও আপনি আমায় পাখা মেলে ওড়ার সুযোগ করে দিয়েছেন। এই নিয়ে এক জীবনে দুবার।’ মহেশ তার জবাবে লেখেন, ‘যা করেছ তার জন্য সাহসের দরকার হয় রিয়া। আর পিছনে ফিরে তাকিও না।’

এর আগে মুম্বাই পুলিশকে রিয়া জানান, গত ৮ জুন সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে মনোমালিন্য হওয়ায় ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি রিয়ার আইনজীবী সতীশ মানশিণ্ডে সংবাদমাধ্যম দেয়া এক বিবৃতিতে বলেন, সুশান্তের দিদি ও দিদির স্বামী আসার কথা ছিল গত ৮ জুন। আর সে কারণেই সুশান্তই নাকি রিয়াকে কিছুদিন নিজের বাড়িতে গিয়ে থাকতে বলেছিলেন।

এদিকে রিয়া ও মহেশ ভাটের আলাপে স্পষ্ট দেখা যাচ্ছে, সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্ক নিয়ে রিয়ার বাবাও খুশি ছিলেন না। একই সঙ্গে বেরিয়ে আসছে আরও নানা প্রশ্ন, যার উত্তর এখনও মেলেনি। সুশান্তের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে সিবিআই-এর দলটি মুম্বাই পৌঁছে তদন্ত শুরু করে দিয়েছে।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, তিনি আত্মহত্যা করেছেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা