,

বিশ্বে করোনায় আক্রান্ত সোয়া ২ কোটি ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দুই কোটি ২৫ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯২ হাজার ৩৯৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ৩৬৩ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার ৯১৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৭৪ হাজার ২৪৮ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৫৫ লাখ ৭৩ হাজার ৫০১ জন।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ১ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত মারা গেছে এক লাখ ১২ হাজার ৩০৪ জন।

মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে মেস্কিকো। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৯ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৮০৬ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে ভারত। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৩ হাজার ৮৬৬ জন। আক্রান্ত হয়েছে ২৮ লাখ ৩৬ হাজার ৯২৫ জন।

করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৩৯ হাজার ৮৩৩ জন। আর মৃতের সংখ্যা ১৬ হাজার ৫৮ জন।

আক্রান্ত দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে আক্রান্ত ৫ লাখ ৯৯ হাজার ৯৪০ জন। আর মৃতের সংখ্যা ১২ হাজার ৬১৮ জন।

করোনায় মৃতের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৯৬ জন। এবং মারা গেছেন ৪১ হাজার ৪৮৯ জন।

আর করোনায় পেরুতে আক্রান্ত ৫ লাখ ৫৮ হাজার ৪২০ জন এবং মারা গেছে ২৬ হাজার ৮৩৪ জন। কলম্বিয়ায় আক্রান্ত ৫ লাখ ২ হাজার ১৭৮ জন এবং মারা গেছে ১৫ হাজার ৯৭৯ জন।

করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪১৮ জন এবং আক্রান্ত ২ লাখ ৫৬ হাজার ১১৮ জন। ইউরোপের দেশ ফ্রান্সে মারা গেছে ৩০ হাজার ৪৩৪ জন এবং আক্রান্ত ২ লাখ ৫৬ হাজার ৫৩৪ জন।

স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮১৩ জনের। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৯০৬ জন। এছাড়া জার্মানিতে কোভিড-১৯ এ আক্রান্ত ২ লাখ ৩১ হাজার ২৯২ জন, মারা গেছেন ৯ হাজার ২৬৩ জন। ইরানে আক্রান্ত ৩ লাখ ৫২ হাজার ৫৫৮ জন, মারা গেছেন ২০ হাজার ২৬৪ জন।

পাকিস্তানে আক্রান্ত ২ লাখ ৯০ হাজার ৯৫৮ জন, মারা গেছেন ৬ হাজার ২০৯ জন। কানাডায় আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৬২৫ জন এবং মৃতের সংখ্যা ৯ হাজার ৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন এবং মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৮২২ জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা