,

বিএনপি দিনে আঁধার দেখে, পূর্ণিমায় দেখে অমানিশা : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দিনের বেলাতেও আঁধার দেখে। পূর্ণিমায় দেখে অমাবস্যার অমানিশা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটা বলেন।

ওবায়দুল কাদের তার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনায় যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া যাবে না। পাপিয়ার মতো আর কোনো অপকর্মকারীরা যেন সংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। দুই-একজনের অপকর্মের জন্য সংগঠনের অনেক অর্জন ম্লান হতে পারে না।’

তিনি বলেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হিসেবে মাঠে ময়দানে জোরালো ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, নিজ উদ্যোগে অনিয়ম উদ্‌ঘাটন করে শেখ হাসিনা তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। সরকার কোনো কিছু ধামাচাপা দেয়নি। অপরাধীদের দলীয় পরিচয় খোঁজেনি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির মহাসচিব দেশের স্বাস্থ্য খাত আর রাজনীতিতে নাকি শুধু দুর্যোগই দেখতে পাচ্ছেন। আসলে আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আছে গভীর হতাশায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষের সঙ্গে যাদের সম্পর্ক নেই। সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন স্বেচ্ছায় গৃহবন্দী। মিডিয়ায় চিরাচরিত মিথ্যাচারই এখন তাদের প্রধান কাজ। তারা দিনের বেলায়ও আঁধার দেখে। পূর্ণিমায় দেখে অমাবস্যার অমানিশা। অন্ধের হাতি দেখার মতো বিএনপি চারদিকে দুর্যোগ দেখতে পাচ্ছে।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষাবিষয়ক সম্পাদক সামছুন নাহার চাঁপা, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ বক্তব্য রাখেন। খবর: বাসস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য