,

নবীনগরে পুকুর পার থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা (দঃ) ইউনিয়নের কাইতলা বাজারের প্রবীন মুদি ব্যবসায়ি মুকন্দ চন্দ্র সাহা নামে ৮০ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে  উপজেলার কাইতলা ইউনিয়নের নতুন বাজার এলাকার পরিত্যক্ত পাল বাড়ির পুকুরের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ যায়, বুধবার দুপুরে খাওয়ার পরে মুকন্দ চন্দ্র সাহা পাওনা টাকা আদায়ের লক্ষে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তিনি আর বাড়িতে ফিরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কাইতলা নতুন বাজার এলাকার পরিত্যক্ত পাল বাড়ির পুকুরের পাশে মুকন্দ সাহার লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশেকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ প্রবাস চন্দ্র ধর জানায় লাশের গায়ে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি,মৃত্যুর কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পরই আসল ঘটনা বেরিয়ে আসবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য