,

ক্যালিফোর্নিয়া দাবানলে জ্বলছে

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের কয়েকশো জায়গায় দাবানলের ঘটনা ঘটেছে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে আগুন। পুড়ে ছারখার হয়ে পড়েছে অনেক বাড়িঘর। পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারের একজন পাইলট।

বিবিসি’র খবরে বলা হয়েছে পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। সানফ্রান্সিসকো শহরের আশপাশের বিপর্যস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাদের। এসব এলাকায় দাবানল বাতাসের সঙ্গে দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে।

দাবানলের সবচেয়ে বিপর্যস্ত এলাকায় পরিণত হয়েছে উত্তর ক্যালিফোর্নিয়ার ভ্যাকেভিলে শহর। সান ফ্রান্সিকো ও স্যাক্রেমেন্তোর মাঝামাঝিতে অবস্থিত শহরটিতে প্রায় ১ লাখ মানুষের বাস। সেখানকার বাড়ি থেকে জনসাধারণকে সরিয়ে নিতে বুধবার রাত জুড়ে প্রতি দুয়ারে দুয়ারে সহযোগিতা কার্যক্রম চালানো হয়েছে।

দাবানল কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যাকেভিলেতে দাবানলে প্রায় ৫০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আরও ৫০টি বাড়ি আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে প্রায় ৫০ হাজার একর ভূমি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সাংবাদিকদের বলেছেন, “আগুনের ভয়াবহতা এত বেশি যে, এমনটা অনেক বছর ধরে আমরা দেখিনি।”

চলতি সপ্তাহের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত তিন দিনে সেখানে প্রায় ১১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। আর এসব থেকেই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

নিউসম বলেন, আমরা এখন ৩৬৭টি দাবানল দমনে লড়াই করছি। এর মধ্যে ২৩ দাবানল বড় পর্যায়ের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা