,

মালয়েশিয়ায় করোনা আক্রান্তদের ৯৬ শতাংশ সুস্থ

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৯৬ শতাংশের বেশি সুস্থ হয়ে উঠেছে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইটে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার মালয়েশিয়ায় নতুন করে ১৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ২৩৫ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে ১২ জনের দেহে স্থানীয়ভাবে সংক্রমণ হয়েছে। আর বাকি চারজন অন্যদেশ থেকে মালয়েশিয়ায় ঢুকেছে।

মন্ত্রণালয়ের টুইটে আরও বলা হয়েছে হয়েছে, মালয়েশিয়ায় এ পর্যন্ত শনাক্ত ৯ হাজার ২৩৫ জনের মধ্যে ৮ হাজার ৯২৫ জন রোগীই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। অর্থাৎ দেশটিতে করোনা আক্রান্তদের সেরে ওঠার হার ৯৬ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে মালয়েশিয়ায় বুধবার করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি উল্লেখ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৫ জন। আক্রান্ত বিবেচনায় মৃতের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য সরবরাহকারী ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮৫ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য