,

অপুকে বাদ দিয়ে ‘আশীর্বাদ’র নায়িকা মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : অপু বিশ্বাসকে বাদ দিয়ে অবশেষে ‘আশীর্বাদ’ সিনেমায় নায়িকা হিসেবে নেয়া হলো মাহিয়া মাহিকে। বুধবার দিবাগত রাতে মাহি ছবিটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক জেনিফার ফেরদৌস। ছবিটিতে মাহির বিপরীতে নায়ক হিসেবে থাকবেন রোশান।

চুক্তি স্বাক্ষরের পর ছবির প্রযোজক,পরিচালক ও নায়কের সঙ্গে স্থিরচিত্র সামাজিক যোগাযোগা মধ্যমে শেয়ার করেছেন মাহি।

২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ‘আশীর্বাদ’। এর প্রযোজক ও কাহিনিকার জেনিফার ফেরদৌস। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

মাহি বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির সুবর্ণা চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। প্রধান চরিত্রে থাকতে পেরে তিনি উচ্ছ্বসিত।

ছবিতে মাহিকে চূড়ান্ত করা প্রসঙ্গে প্রযোজক জেনিফার বলেন, ‘সরকারি অনুদান পাওয়ার পর থেকেই আশীর্বাদ ছবির প্রধান নারী চরিত্রর জন্য মাহিয়া মাহিকে চূড়ান্ত করা হয়েছে। আশা করছি মাহির সঙ্গে আমাদের কাজের অভিজ্ঞতা দারুন হবে।

এর আগে ছবিটির জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাসকে চূড়ান্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরও করেন তিনি। কিন্তু চুক্তি স্বাক্ষরের দুইদিন পর অপু বিশ্বাস জানান করোনা কারণ তিনি ছবিটির শুটিংয়ে অংশ নিতে পারছেন না। তাই ছবিটি ছেড়ে দিয়েছেন।

কিন্তু অপুর অজুহাত মিথ্যে দাবি করে আশীর্বাদের প্রযোজক জানান, অপু সিনেমাটি ছেড়ে যায়নি। অপেশাদার আচরণের জন্য অপুকেই আমরা বাদ দিয়েছি।

এদিকে পরিচালক মানিক জানান, এখন আশীর্বাদের পোস্ট প্রডাকশনের কাজ চলছে। শিগগিরই সিনেমাটির অন্যান্য শিল্পীদের চূড়ান্ত করে আগামী সপ্তাহেই শুটিংয়ে যাবো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য