,

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৫ অভিবাসীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : অভিবাসীদের নিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা ডুবে গেছে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জাতিসংঘের বরাত দিয়ে বুধবার জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ৮২ জন অভিবাসী ছিলেন।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় জেলেরা ৩৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। তাদের লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সেনেগাল, মালি, চাঁদ ও ঘানার বাসিন্দা রয়েছন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য