,

৬ সেপ্টেম্বর বসছে সংসদ

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন বসবে আগামী ৬ সেপ্টেম্বর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, মূলত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার বাধ্যবাধকতা আছে। গত ৯ জুলাই এ বছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণের মধ্যে অনুষ্ঠিত বাজেট অধিবেশন ছিল খুবই সংক্ষিপ্ত।

সূত্র জানায়, নিয়ম রক্ষার জন্য আহ্বান করা আগামী অধিবেশন হবে খুব সংক্ষিপ্ত। এর আগে করোনা মহামারির মধ্যে ডাকা সপ্তম অধিবেশন (বাজেট অধিবেশনের আগের) একদিনেই শেষ হয়েছিল।এবারের অধিবেশন সর্বোচ্চ পাঁচ কার্যদিবস হওয়ার সম্ভাবনা রয়েছে।

করোনার সংক্রমণ অব্যাহত থাকলে আসন্ন অধিবেশনও এক-দু’দিনে শেষ করা হতে পারে। অধিবেশনের আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এর মেয়াদ নির্ধারণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য