,

রাজধানীর বাড্ডায় যুবককে কুপিয়ে হত্যা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডায় হিরণ সর্দার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে পশ্চিম মেরুল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। হিরণ একটি বেকারির কর্মচারী ছিলেন।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ও হাসপাতালে যায় পুলিশ। হত্যার কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘নিহত যুবকের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। একটি মামলায় তিনি কারাগারে ছিলেন। দুই-তিন মাস আগে জামিনে ছাড়া পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধসংশ্লিষ্ট কোনো ঘটনায় সৃষ্ট বিরোধে প্রতিপক্ষের হাতে খুন হন হিরণ।’

নিহতের বোন রুমা আক্তার জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড্ডার আফতাবনগর এলাকায় থাকতেন হিরণ। বুধবার রাতে তিনি বাসা থেকে বের হয়ে পশ্চিম মেরুল এলাকায় যান। পরে রাত সাড়ে ৮টার দিকে সেখানকার জনৈক হুমায়ুনের বাড়ির সামনে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিরণের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রীর নাম নিপা আক্তার।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াছিন গাজী জানান, অপরাধীচক্রের নিজেদের মধ্যে বিরোধে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তদন্তের আগে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।সমকাল

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি