,

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ

news-image

তৌহিদুর রহমান নিটল ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় চলমান করোনা সংকটে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে গুণীজন সংবর্ধনা পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার আশীষ চক্রবর্তীর সার্বিক সহায়তায় এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও কারিতাসের উদ্যোগে ১শ শিশুর মধ্যে শিশু খাদ্য হিসেবে গুড়ো দুধ বিতরণ করা হয়।

শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের হলরুমে গুণীজন সংবর্ধনা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এতে গুনীজন সংবর্ধনা পরিষদের সভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে, কোভিড-১৯ দুর্যোগের কারণে কর্মহীন হয়ে পড়া এসব পরিবারের অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তায় গুনীজন সংবর্ধনা পরিষদের ন্যায় অন্যান্য সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা