,

সরে দাঁড়ালেন অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : করোনার এই সময়ে শুটিংয়ে ফেরা নিয়ে বেশ চিন্তিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর এ কারণে চুক্তিবদ্ধ হওয়ার দু’দিনের মধ্যেই নতুন ছবি ‘আশীর্বাদ’ থেকে সরে দাঁড়ালেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। করোনায় প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছেন। এমন পরিস্থিতিতে পরিবারের সবাই বেশ চিন্তিত। এই সময় আমার শুটিংয়ে ফেরার বিষয়টি নিয়ে মা ভীষণ চিন্তিত। তাই এই মাসেই সিনেমার কাজ শুরু করতে দিতে চাচ্ছেন না। বিষয়টি আমাকেও ভাবাচ্ছে। কারণ কাজ শেষ করে তো আমাকে মা ও সন্তানের কাছেই ফিরতে হবে। এদিকে আশীর্বাদ সিনেমার কাজ শুরু হবে এই মাসেই। তাই এই সিনেমার কাজ ছেড়ে দিতে হচ্ছে।’

তিনি আরও জানান, এ মাসে নয়, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী মাস থেকে কাজে ফিরবেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে তার কথা হয়েছে। সবকিছু বিবেচনা করে তবেই ক্যামেরার সামনে দাঁড়াতে চান অপু।

এদিকে, নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‌‘এ মাসের শেষ সপ্তাহে আমাদের শুটিং করার কথা। চলে যাওয়ার বিষয়টি নিয়ে অপুর বিশ্বাসের সঙ্গে আমার এখনো কথা হয়নি। এটা আসলে প্রযোজক জেনিফার ফেরদৌস দেখছেন।’

এর আগে, গত ১৬ আগস্ট মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন অপু। প্রযোজনার পাশাপাশি ছবির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস।

অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপুর বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী। এছাড়া ওপার বাংলায় ‘শটকার্ট’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন অপু। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য