,

রাজধানীতে এক সপ্তাহে ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গত একসপ্তাহে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ১৩ জন হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন দুইজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যানুসারে সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত বেশিরভাগই বিজিবি সদস্য। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জনের ১১ জনই বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন। অবশিষ্ট দুজনের একজন সম্মিলিত সামরিক হাসপাতাল ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

গত এক সপ্তাহে (১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত) প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ জন, ১ জন, ৫ জন, ১ জন, ৪ জন, ২ জন ও ২ জন।

স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহামারি করোনা ভাইরাস সংক্রমণকালে ডেঙ্গুবাহী এডিস মশার প্রকোপ যেন বাড়তে না পারে সে লক্ষ্যে বিগত যে কোন সময়ের তুলনায় স্বাস্থ্য অধিদফতর ও দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা পরিকল্পিতভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু তারা বেশ কিছুদিন লক্ষ্য করেছেন ডেঙ্গু আক্রান্তদের প্রায় সকলেই বিজিবি হাসপাতালে ভর্তি।

নেপথ্যে কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা জানতে পারেন বিজিবি পিলখানার ভেতর অনেকেই বিশেষ করে সৈনিকরা হাফ প্যান্ট পরিধান করে দায়িত্ব পালন করেন। এছাড়া ভেতরে অসংখ্য গাছপালা ও ঝোপঝাড় থাকায় এগুলো পরিষ্কার করতে গিয়ে অনেকেই মশার কামড় খেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন বলে বিজিবি সূত্র তাদের জানিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত চলতি বছর সর্বমোট ৩৯৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিল ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন ও ১৮ আগষ্ট পর্যন্ত ৪৪ জন ভর্তি হন। তবে হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে ইতোমধ্যেই ৩৭৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য