,

প্রবাসী স্বামীকে নিয়ে শাহজালাল বিমানবন্দরে দুই স্ত্রীর হাতাহাতি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার প্রবাসী স্বামীকে নিয়ে তার দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয়েছে বিমানবন্দরে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, কুয়েত ফেরত এক প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তার দুই স্ত্রী। এক পর্যায়ে স্বামী কার সঙ্গে যাবে এ নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে।

ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে সটকে পড়তে চান। কিন্তু অপর স্ত্রীও নাছোড়বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তীতে মোবাইলে বিয়ে করেছেন।

পরিস্থিতি জটিল আকার ধারণ করলে দুই স্ত্রীসহ প্রবাসীকে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়। ওই কুয়েত প্রবাসীর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মেটানোর দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

https://www.facebook.com/channel24bd.tv/videos/219564049484982

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা