,

কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : কানাডার নতুন অর্থমন্ত্রী হিসেবে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়োগ নিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো অর্থ মন্ত্রণালয়ে কোনো নারী নিয়োগ পেলেন বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।

করোনা মহামারির সময়ে অর্থনীতির সুরক্ষায় সরকারি ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বিরোধের জের ধরে সোমবার পদত্যাগের ঘোষণা দেন অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও। ক্রিস্টিয়া তারই স্থলাভিষিক্ত হলেন।

অর্থমন্ত্রী হিসেবে রাজধানী অটোয়াতে স্বল্প পরিসরের অনুষ্ঠানে শপথ গ্রহণের অনুষ্ঠান শেষে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সবাই দাঁড়িয়ে অভিবাদন জানায়।

অবশ্য শপথগ্রহণ অনুষ্ঠানে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরাসহ করোনাভাইরাস নির্দেশিকা মানতে গেছে। নতুন প্রধানমন্ত্রী ৫২ বছর বয়সী ক্রিস্টিয়া প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে হাত না মিলিয়ে কনুই মেলান।

নারী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া প্রসঙ্গে ট্রুডো বলেন, “আমরা কাচের দেয়ালটা ভেঙেছি।”

সাবেক সাংবাদিক ক্রিস্টিয়া কানাডার সরকারের উপ প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছেন লিবারেল পার্টি অব কানাডার এই রাজনীতিক।

এর আগে পাঁচ বছর দায়িত্ব পালনের পর সোমবার অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিল মোর্নিয়াও। তার বিরুদ্ধে অভিযোগ ছিল একটি দাতব্য সংস্থার কার্যক্রম দেখতে পরিবার নিয়ে অনেক দেশ সফর করলেও কোনো খরচ তিনি পরিশোধ করেননি।

এছাড়া, করোনায় বিধ্বস্ত কানাডার অর্থনীতির পুনরুদ্ধারে মোর্নিয়াও এবং ট্রুডো মধ্যে বিরোধ রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য