,

বাংলাদেশকে ৪২৪ কোটি টাকা ঋণ দিল এডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নে সরকারকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার তথা প্রায় ৪২৪ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) এডিবির প্রধান কার্যালয় এ ঋণ অনুমোদন করে।

এ বিষয়ে এডিবির প্রিন্সিপাল ফাইন্যান্স সেক্টর স্পেশালিস্ট ডংডং জ্যাং বলেন, ‘এ ঋণ বাংলাদেশ সরকারের সক্ষমতা বৃদ্ধি করবে। এতে পিপিপির অবকাঠামোর প্রকল্পগুলোর কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে। ইতোমধ্যে বাংলাদেশ করোনার প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছে। পিপিপি অবকাঠামো ও কর্মসংস্থান তৈরিতে সহযোগিতা করবে।’

এডিবি আরও বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি রেকর্ড হয়েছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি প্রতি বছর গড়ে প্রায় ৭ শতাংশ। প্রবৃদ্ধির এ উন্নতি জ্বালানি, যোগাযোগ ও নগর অবকাঠামো উন্নয়নের দাবি রাখে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য