শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ৩৯৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সাইলোসংলগ্ন মহরমপাড়া এলাকা থেকে ৩৯৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার চরচারতলা এলাকায় সাইলোর পাশে একটি সিএনজি চালিত অটোরিক্সায় তল্লাশী চালিয়ে ফেনসিডিল পাওয়া গেলে মাদক বহনের অভিযোগে চালকসহ ২জনকে আটক করা হয়।

ধৃতরা হলেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জাঙ্গীরাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসান আলী ওরফে সোহেল(২৫) ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে জয়নাল আবেদীন ওরফে লাকসু মিয়া(২৮)।এসময় মাদক বহনের অভিযোগে সিএনজি চালিত অটোরিক্সাটিও আটক করা হয়েছে।

এব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাবেদ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চরচারতলা গ্রামের মহরমপাড়া এলাকায় এসআই নুপুর ও এএসআই উজ্জল সংঙ্গীয় র্ফোস নিয়ে অবস্থান নেয়।

সিএনজি চালিত অটোরিক্সা টি কাছাকাছি আসলে সংকেত দিলে তা অমান্য করে দ্রুত বেগে চলে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে অটোরিক্সাটি আটক করা হয়। এসময় সিএনজি চালিত অটোরিক্সায় তল্লাশি চালিয়ে ৩৯৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করে পুলিশ। এই ঘটনায় তাদের বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ