,

মিশেলের আবেগঘন আহ্বান, ট্রাম্পকে কটাক্ষ

news-image

অনলাইন ডেস্ক : আমেরিকান সাবেক ফাস্টলেডি মিশেল ওবামা বর্তমান প্রেসিডেন্টকে কটাক্ষ করে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে আগামি নির্বাচনে জয়ী করার আহ্বান জানান নাগরিকদের প্রতি। সোমবার দলটির এক ভার্চুয়াল সম্শেলনে তিনি ট্রাম্পের সময়ে গত ৪ বছরে সৃষ্টি করা বিশৃঙ্খলা থেকে মুক্তি পেতে নভেম্বরের নির্বাচনে বাইডেনকে বেছে নিতে জোড়ালো আহ্বান জানান। খবর রয়টার্সের।

ডেমোক্রেটদের সম্মেলনের প্রথম রাতেই মিশেল এক আবেগঘন বক্তব্য রাখেন। সেখানে তিবি বলেন, ট্রাম্প যথেষ্ট সময় পেয়েছে নিজেকে প্রমাণ করার। তবে তিনি করোনা মোকাবেলা, অর্থনৈতিক অস্থিরতা ও সামাজিক অবিচার দূর করতে ব্যর্থ হয়েছেন।

ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ভুল প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যায়িত করে বলেন যখনি আমরা হোয়াইটহাউস থেকে নেতৃত্ব, শান্তনা বা দৃঢ় অবস্থান প্রত্যাশা করেছি তখনি আমরা বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহানুভূতির চূড়ান্ত পর্যায়ের অভাববোধ করেছি।

এসময় তিনি জনগণকে এ অবস্থা যদি আর খারাপ হতে না চায় তবে বাইডেনকে বিজয়ী করতে আবেগঘন এক আবদার জানায়। এটার ওপর জনগণের জীবনের প্রশ্ন জড়িত বলে তিনি মন্তব্য করেন।

প্রতিদ্বন্ধী দলের সম্মেলন চলাকালীন অন্য প্রার্থীরা তাদের কার্যক্রম সীমিত রাখার নিয়ম থাকলেও ট্রাম্প সারা দেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সম্মেলনকে কেন্দ্র করে কয়েক ডজন টুইট করেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য