,

বৈরুতে বিস্ফোরণ : লেবাননের প্রধান শুল্ক কর্মকর্তা গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ সেই বিস্ফোরণের ঘটনায় দেশটির শুল্ক বিভাগের প্রধান কর্মকর্তা বদরী দাহেরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। চলতি মাসের শুরুর দিকের ওই বিস্ফোরণের পর বদরীকে আটক করা হয়।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএন) জানিয়েছে, বদরীকে সোমবার গ্রেপ্তার দেখানো হয়েছে।

৪ আগস্টের ওই বিস্ফোরণে ১৮০ জনের প্রাণ যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৬ হাজার মানুষ। যাদের অনেককে সারা জীবন পঙ্গুত্ব নিয়ে কাটাতে হবে!

বিস্ফোরণের পরপর জানা যায়, শহরের বন্দরে প্রায় তিন হাজার টন বিস্ফোরক (অ্যামোনিয়াম নাইট্রেট) ছিল। এমন পদার্থ কেন সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ের ওপর ফোকাস করে তদন্তে নামে স্থানীয় প্রশাসন।

এনএনএন জানিয়েছে, সাড়ে চার ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বিচারক ফাদি সাওয়ান বদরীকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

লেবানিজ প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ভয়াবহ এই বিস্ফোরণের তদন্তকাজ ‘খুব জটিল’ এবং খুব তাড়াতাড়ি শেষ হবে না।

‘এফবিআই এবং ফ্রান্সের তদন্ত কর্মকর্তারা আমাদের সাহায্য করছেন। বন্দরে কী ছিল, মালিক কারা সেটি উদঘাটনে তারা আমাদের থেকে বেশি দক্ষ।’

এফবিআইয়ের ৯ সদস্যের একটি দল গত রবিবার বৈরুতে পা রাখেন। তাদের আগে থেকেই ফ্রান্সের কর্মকর্তারা কাজে নামেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য