,

মোদির ‘বিশেষ বার্তা’ নিয়ে শ্রিংলা ঢাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এক অনির্ধারিত সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন।

ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি বিমানে তিনি বেলা সাড়ে ১১টার দিকে কুর্মিটোলা বিমানবন্দরে অবতরণ করেন।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র বলছে, দুই দেশের সম্পর্ক জোরদারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘একটি বিশেষ বার্তা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে আকস্মিক এই সফরে এসেছেন।

তারা জানিয়েছে, হঠাৎ করেই সংক্ষিপ্ত এ সফর নির্ধারিত হয়েছে। তবে করোনাভাইরাস সংক্রমণের মধ্যে তার এ অনির্ধারিত সফর নিয়ে সূত্রগুলো কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

এ সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হবে।

বাংলাদেশে ভারতের সাবেক এই হাইকমিশনার গত জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। পররাষ্ট্র সচিব হিসেবে শ্রিংলার এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে মার্চে তিনি ঢাকায় এসেছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য