,

দুই গ্রামের ১৫৫০ জনের দত্তক নিলেন জ্যাকলিন

news-image

বিনোদন ডেস্ক : জন্মদিনে মহৎ কাজের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন। মহারাষ্ট্রের দুটি গ্রাম পথার্দি এবং সকুর এর দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। আগামী তিন বছরের জন্য এই দুটি গ্রামকে তিনি দত্তক নিয়েছেন।

জ্যাকলিন জানিয়েছেন, ওই দুই গ্রামের মোট ১৫৫০ জন মানুষকে আগামী তিন বছর খাওয়াবেন তিনি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে জ্যাকলিন জানান, এই দুই গ্রামের মানুষের জন্য খাবার সরবরাহের পুরো দায়িত্ব তিনি নিয়েছেন। কারণ এই গ্রামের অনেকেই অপুষ্টিতে ভোগেন।

অভিনেত্রী বলেন, বেশ কিছুদিন ধরেই আমার মাথায় এই বিষয়টি এসেছিল। মহামারীর জন্য এই বছরটাও আমাদের সকলের কাছে খুব কঠিন। আমরা কেউ কেউ এরমধ্যে সৌভাগ্যবান। কিন্তু সমাজের একটা বড় অংশের মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস গুলির জন্যেই খুব লড়াই করছেন।

১৫৫০ জন মানুষকে এই প্রকল্পে দেখাশোনা করা হবে বলে জানান জ্যাকলিন। এই গ্রামের শিশুদের এবং অন্যান্য বাসিন্দাদের অপুষ্টিজনিত রোগের চিকিৎসা করা হবে। গ্রামের মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হবে। ১৫০ জন মহিলাকে তাদের সদ্যোজাতকে কীভাবে দেখাশোনা করবেন সেই বিষয়ে সচেতন করা হবে। এই প্রকল্পের একদম সামনে থেকে যারা কাজ করবেন এমন ৭ জনকে প্রশিক্ষণ দেয়ার কথাও বলেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য