,

কুমেকে করোনা উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী।

মঙ্গলবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন-কুমিল্লা নগরীর শাকতলার নূরজাহান (৬০), কুমিল্লা বরুড়া উপজেলার কল্পনা রানী পাল (৬৫), চৌদ্দগ্রাম উপজেলার দেলোয়ার হোসাইন (৬০), কুমিল্লা শ্রীপুরের দিলিপ কুমার ভৌমিক (৬২), কুমিল্লার লালমাইয়ে আবদুর জাব্বার (৭৩) এবং একই উপজেলার বাগমারায় এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)।

উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৬৮ জন।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, কুমিল্লায় এই পর্যন্ত ৬ হাজার ২৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯৫ জন এবং মারা গেছেন ১৫৭ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য