,

ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্ট ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : ফলাফল অনুমিতই ছিল। স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি শেষ পর্যন্ত ড্র-ই হয়েছে।

সাউদাম্পটনে প্রথম চার দিনের বেশির ভাগই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। সোমবার পঞ্চম দিনেও ছিল বৃষ্টির বাগড়া। প্রথম দুই সেশনে তো একটি বলও হতে পারেনি। তৃতীয় সেশনে যতটুকু খেলা হয়েছে তাতে ৪ উইকেটে ১১০ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।

এরপর ড্র মেনে নেয় দুই দল। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করেছিল ২৩৬ রান।

ইংলিশদের পক্ষে এদিন জ্যাক ক্রলি ৫৩ রান করেন। ডোম শিবলি করেন ৩২ রান। দুজনই মোহাম্মদ আব্বাসের শিকার হয়েছেন। ২ উইকেট নিয়ে যিনি পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার। ১টি করে উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও ইয়াসির শাহ।

পাঁচ দিন মিলে সাউদাম্পটনে খেলা হয়েছে মোটে দেড় দিনের মতো। দুই দলের ইনিংস মিলে যা মাত্র ১৩৪.৩ ওভার। ১৯৮৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে এটিই সংক্ষিপ্ততম টেস্ট।

ম্যানচেস্টারে প্রথম টেস্ট ইংল্যান্ড জিতেছিল। স্বাগতিকরা সিরিজে ১-০ এ এগিয়ে থেকে তৃতীয় টেস্ট শুরু করবে। সাউদাম্পটনে যেটি শুরু হবে শুক্রবার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য