,

দুদকের জিজ্ঞাসাবাদ স্বাস্থ্য সেবার সাবেক সচিবকে

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য খাতে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকাল দশটায় পরিকল্পনা মন্ত্রণালয়ে তার দপ্তরে দুদকের উচ্চ পর্যায়ের টিম যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। দুদকের একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি, করোনাকালে এন-৯৫ মাস্ক, পিপিইসহ বিভিন্ন কেনাকাটার বিষয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে।

দুদকের জিজ্ঞাসাবাদ টিমে ছিলেন কমিশনের বিশেষ অনুসন্ধান অনুবিভাগের মহাপরিচালক সায়ীদ মাহবুব খান, পরিচালক মীর মুহাম্মদ জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, শেখ ফানাফিল্লা ও রিজেন্ট, জেকেজি এবং মাস্ক কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান দলের বেশ কয়েকজন সদস্য।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক তদন্ত দল।

করোনা সংক্রমণের সময় স্বাস্থ্য খাতে বিভিন্ন কেনাকাটা, কডিভ ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক ও নার্সদের থাকা খাওয়াসহ বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ ওঠে। দুদক বিষয়গুলো অনুসন্ধান করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য