শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দ্রযানের শৌচাগারের নকশা

news-image

অনলাইন ডেস্ক : মঙ্গল গ্রহে জমি কেনার পর চন্দ্রযানের শৌচাগারের নকশা বানালেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের যুবক শৌনক দাস।

‘লুনার লু চ্যালেঞ্জ’-এ সেই নকশা যদি গৃহীত হয়, তা হলে নাসার ওয়েবসাইটে তার নাম উঠবে। সেই সঙ্গে পাবেন ভারতীয় মুদ্রায় ২৮ লাখ টাকা। নকশা গৃহীত হবে কি না, বলবে ভবিষ্যৎই। কেননা এ এক বিশ্বজোড়া প্রতিযোগিতা।

২০২৪ সালে চন্দ্রযানে চাঁদে মানুষ পাঠানোই নাসার লক্ষ্য। এবং পরের ধাপেই মঙ্গল। এই সব ক্ষেত্রে যানের ওজন যত কম হয়, ততই ভাল। বিজ্ঞানী-গবেষকেরা তো আছেনই। সারা বিশ্বের উর্বর মস্তিষ্কের যে-সব মানুষ রয়েছেন, তাদের কাছ থেকেও নকশা চেয়ে পাঠিয়েছে নাসা। কেমন হবে সেই শৌচাগার?

বিশ্ব জুড়ে কয়েক কোটি মানুষ মাথার ঘাম পায়ে ফেলে চন্দ্রযানের শৌচাগারের নকশা বানিয়ে চলেছেন। চাঁদেও নিজে যেতে পারুন না-পারুন, শৌনক চান, তার তৈরি নকশায় গড়া শৌচালয় ঠাঁই পাক চন্দ্রযানে। নকশা পাঠিয়েছেন ঠিকই। কিন্তু নকশা করে দেব বললেই তো হয় না!

এই বিষয়ে বেশ কয়েকটি শর্ত দিয়েছে নাসা। জানিয়েছে, নকশা তৈরির সময় বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

১. চন্দ্রযানে মাধ্যাকর্ষণ শক্তি থাকবে না। ফলে পা মাটিতে অর্থাৎ সেই যানের মেঝেতে না-ও পড়তে পারে।

২. এই ধরনের অভিযানে বায়ুর যে-চাপ থাকে, তাতে নিম্নচাপের আধিক্য দেখা যায়। সেই জন্য ঘনঘন শৌচালয়ে যেতে হতে পারে। তা মাথায় রাখতে হবে। তা ছাড়া থাকবেন মহিলা চন্দ্রাভিযাত্রীরা। শৌচালয়ের নকশা বানাতে হবে তাদের ঋতুকালের বিষয়টি মাথায় রেখেই। অভিযানে ঘনঘন বমি হতে পারে। ভাবতে হবে সেটাও।

শৌনক বলেন, শৌচালয়ের বর্জ্য কী ভাবে ব্যবহার করা হবে, সব চেয়ে বড় সমস্যা সেটাই। বেশি বর্জ্য জমতে দিলে মুশকিল। আকাশে তো সেগুলো ফেলা যাবে না।

বেসরকারি সংস্থায় কর্মরত শৌনক মঙ্গলে এক একর জমিও কিনেছেন। এ বিষয়ে তিনি বলেন, নাসাই একটি সংস্থাকে দিয়ে বিক্রি করছিল। দেখলাম, সস্তায় পাচ্ছি। এক একর জমির দাম মাত্র তিন হাজার টাকা। কিনে নিলাম।

জমির দলিল, মঙ্গলের ঠিক কোথায় তার জমি, অক্ষাংশ-দ্রাঘিমাংশ মেপে সেই জায়গাটাও নির্দিষ্ট করে বিস্তারিত তার কাছে পাঠিয়ে দিয়েছে নাসা। শৌনক বলেন, হয়ত নিজে তো যেতে পারব না। তবু বলতে পারব, মঙ্গলে এক একর জমি আছে আমার।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ