,

করোনাকে কামড়ে কামড়ে শায়েস্তা করুন!

news-image

অনলাইন ডেস্ক : বাড়িতে বসে লকডাউনে আঙ্গুল কামড়াচ্ছেন আর মনে মনে ভাবছেন, করোনাকে একবার বাগে পেলে কামড়ে খেয়ে নিতেন! যদি শায়েস্তা করা যেত এই মারণভাইরাস করোনাকে? আপনার মনোবাঞ্ছা পূরণের সুযোগ এসেছে। কামড়ে কামড়ে শায়েস্তা করুন করোনাকে! ইচ্ছেমতো যতো খুশি কামড়ে খেয়ে নিন করোনাকে। খাওয়ার পর বলতে বাধ্য হবেন, হেব্বি টেস্টি! চাইলে বাক্সে ভরে বাড়িতেও আনতে পারেন।

প্রতি কামড়ে করোনাকে শায়েস্তা করার জন্য আপনাকে আসতে হবে দক্ষিণ কলকাতার জনপ্রিয় মিষ্টির দোকান হিন্দুস্থান সুইটস মিষ্টির দোকানে। ভাইরাসকে শায়েস্তা করে সচেতনতা বাড়াতে দক্ষিণ কলকাতার জনপ্রিয় মিষ্টির দোকান হিন্দুস্থান সুইটস নিয়ে এসেছে এই করোনা সন্দেশ।

বাঙালি মিষ্টি খাবে না, কোনোদিন এটা হবে না। তাই সেই পথে হেঁটে বাঙালিকে সজাগ করার প্রয়াস নিয়েছেন এই অভিজাত মিষ্টির দোকান। দোকানের তরফ থেকে রবিন পাল জানিয়েছেন, ‘এতকিছুর পরেও বাঙালি সচেতন নয়। তাই খাদ্যরসিক বঙ্গ সন্তানদের মিষ্টি বার্তা, করোনাকে চিনুন, বুঝুন। সাবধানে থাকুন। মিষ্টির দুনিয়ায় বিপ্লব এনেছে ফিউশন মিষ্টি। সেই হুজুগে ভর দিয়েই এমন সন্দেশ বানানোর কথা ভাবা হয়েছে।’

সাধারণ মানুষের পেটের টানকে মাথায় রেখেই তিনি জানান, ‘প্যামপ্লেটে স্লোগানটাই’ তাই খাওয়া নিয়ে। আমরা করোনো ভাইরাসকে হজম করব! আমরা করোনা ভাইরাসকে পরাস্ত করব! সন্দেশের সঙ্গে আমরা করোনা ভাইরাস আকারে কাপকেকও তৈরি করেছি। এর মধ্যেই সন্দেশ এবং কাপকেক ক্রেতাদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।’

তিলোত্তমার মিষ্টি প্রেমের কথা অজানা নেই রাজ্য সরকারেরও। তাই লকডাউনেও যাতে বাঙালি মিষ্টি খেতে পায় তার জন্য রোজ চার ঘণ্টা দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার রাজ্য সরকার। বাঙালি, এই সুযোগ কি হেলায় হারাবেন? সূত্র: এনডিটিবি

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট