,

নতুন ছবিতে অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস সবশেষ অভিনয় করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সেই ছবির মুক্তি আটকে আছে। এরই মধ্যে জানা গেল, নতুন ছবিতে অভিনয় করবেন এই চিত্রনায়িকা। নাম ‘আশীর্বাদ’।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক। এর মধ্য দিয়ে এবারই প্রথম একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।

নির্মাতা মানিক বলেন, ‘আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি, সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু করতে পারব। আপাতত ছবির কেন্দ্রীয় চরিত্র অপু বিশ্বাসের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। শিগগিরই নায়কসহ অন্যান্য শিল্পীদের পরিচয় করিয়ে দেব।’

অপু বিশ্বাস বলেন, ‘লকডাউনের পর আবারও কাজে ফিরছি, ভাবতে ভালোই লাগছে। গতকালই ছবির বিষয়টি চূড়ান্ত হয়েছে। দর্শকরা সবসময় যেভাবে আমার পাশে ছিলেন আশা করছি, এবারও তার ব্যতিক্রম হবে না। আর নতুন ছবির গল্পটি অসাধারণ। আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস, গল্পটি সবার ভালো লাগবে।’

‘আশীর্বাদ’র যৌথ প্রযোজক জেনিফার ফেরদৌস। প্রযোজনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্যের কাজও করেছেন তিনি। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য